1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় মামলা তুলে নিতে সংখ্যালঘু পরিবারকে হুমকি : সাংবাদিকের উপর হামলা - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

কোটালীপাড়ায় মামলা তুলে নিতে সংখ্যালঘু পরিবারকে হুমকি : সাংবাদিকের উপর হামলা

  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৭৮ জন পঠিত

নিজস্ব প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছিনতাই মামলা তুলে নিতে বাড়িতে গিয়ে সংখ্যালঘু পরিবারকে হুমকির সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় দৈনিক আজকালের খবর ডেইলি মর্নিং অবজারভার পত্রিকার সাংবাদিক মোঃ কামরুল হাসানের উপর হামলা করেছে ছিনতাই মামলার আসামী এবং যুবলীগ নেতার ভাই।

গত শুক্রবার(২৫ জুলাই)রাতে ওয়াবদারহাট বাজারে প্রকাশ্যে তার গতিরোধ করে হামলা করে হুমকি প্রদান করেন উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামের মোন্তাজদ্দিন ওরফে কালাচান ফকিরের ছেলে ও যুবলীগ নেতা পারভেজ ফকিরের ভাই মাহবুব ওরফে মাহাবুল ফকির।

এঘটনায় শনিবার (২৬ জুলাই) সাংবাদিক মোঃ কামরুল হাসান কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।

এর আগে সাংবাদিক মোঃ কামরুল হাসান ওয়াবদারহাট বাজার মসজিদ থেকে এশার নামাজ পরে বাড়ি ফেরার পথে অজয় ভক্তের দোকানে চা খেতে থাকেন এসময় যুবলীগ নেতা পারভেজ ফকিরের ভাই মাহবুব ওরফে মাহাবুল ফকির তুই ওই বাড়িতে সংবাদ সংগ্রহে গিয়াছিল কেন এবং আমাকে ফোন করেছিল কেন বলে লোহার রড দিয়ে হামলা করে খুন জখমের হুমকি প্রদর্শন করে।এসময় স্হানীয় লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ জুলাই উপজেলার গচাপাড়া গ্রামের মুদি ব্যবসায়ী অশোক চৌধুরী ওয়াবদারহাট বাজার থেকে কাজ শেষে বাড়িতে ফেরার পথে যুবলীগ নেতা পারভেজ ফকিরের নেতৃত্বে ৬ জনের একটি চক্র তাহার গতিরোধ করে মাহিয়া ফিলিং স্টেশনে নিয়ে আটক করে মারপিট করে তার কাছ থেকে একটি মোটরসাইকেল দুইটি মোবাইল ফোন নগদ ৩০ হাজার টাকা ও তিনটি নন-জুডিশিয়াল সাদা স্টাম্পে স্বাক্ষর রেখে ছেড়ে দেয়।

এঘটনায় অশোক চৌধুরী বাদী হয়ে কে এম হুমায়ুন রশিদ হিমু,নুর ইসলাম ফকির,যুবলীগ নেতা পারভেজ ফকির,পিয়াস খান ও সাইদুল ইসলামকে আসামী করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কোটালীপাড়া গোপালগঞ্জ একটি ছিনতাই মামলা করে।

এঘটনা জানার পরে আসামী সাইদুল ইসলাম ও আসামী যুবলীগ নেতা পারভেজ ফকিরের ভাই মাহবুব ওরফে মাহাবুল ফকির সংখ্যালঘু ওই বাদীর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছিল এবং গত বুধবার (২৩ জুলাই) আসামী সাইদুল ইসলাম ও আসামী যুবলীগ নেতা পারভেজ ফকিরের ভাই মাহবুব ওরফে মাহাবুল ফকির সন্ধ্যায় ছিনতাই মামলার বাদীর বাড়ি গচাপাড়া গ্রামে গিয়ে মামলা তুলে নিতে তার পরিবারের সদস্যদের হুমকি দেয় এরপর থেকে সংখ্যালঘু ওই হিন্দু পরিবারটির মধ্যে আতঙ্ক বিরাজ করে। তখন তারা বিষয়টি সাংবাদিক কামরুল হাসানকে জানান এবং বিস্তারিত খুলে বলেন।সাংবাদিক কামরুল হাসান ভুক্তভোগী ওই সংখ্যালঘু পরিবারটির কাছ থেকে হুমকির বিষয়টি শোনার পর হুমকিদাতা মাহাবুল ফকিরকে ফোন করে ঘটনা সম্পর্কে জানতে চাইলে সে সাংবাদিক কামরুল হাসানকে ফোনের মধ্যে হুমকি প্রদান করেন এবং পুণরায় ওয়াবদারহাট বাজারে বসে প্রকাশ্যে খুন জখমের হুমকি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION