1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বাস চাপায় সাবেক ইউপি সদস্য নিহত - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

কোটালীপাড়ায় বাস চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৯৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস চাপায় সাবেক ঘাগর ইউনিয়ন পরিষদের সদস্য মান্নান হাওলাদার মনু (৫৫)’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পৌর সভার ৮ নং ওয়ার্ড কয়খা গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে।

গত শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের মাঝবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মনু সদরে অবস্থিত মেয়ের বাড়ী থেকে ভ্যান যোগে নিজ গ্রামের বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হয়। ঘটনা স্থলে পৌছালে উল্টো দিক থেকে আসা একটি লোকাল বাস তাকে বহনকারী ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মান্নান হাওলাদার গুরুতর আহত হয়। আহতকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পথি মধ্যে রাত সাড়ে ১০ টায় গাড়িতেই মৃত্যু হয় তার।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন- কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION