1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির হুঁশিয়ারি - Bangladesh Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আদালতে আসামির পাউরুটির ভেতরে গাঁজা-ইয়াবা সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার শ্রীপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে -২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির হুঁশিয়ারি

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৬৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বিআইটির আদলে স্বতন্ত্রতা নিশ্চিতকরণে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে নগরীর টাউন হল মোড় জুলাই চত্বরে আয়োজিত বিক্ষোভে ‘ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন’ যৌক্তিক দাবির দ্রুত বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।

এ সময়ের মধ্যে লিখিতভাবে দাবিগুলোর সমাধান না করলে বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেটের চার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা যৌথভাবে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন- কলেজের সিভিল বিভাগের শিক্ষার্থী শিবাজি রায় মৃদুল, সালমান, ইলেকট্রনিকস এন্ড ইলেকট্রনিক বিভাগের আশরাফ, মুবিন, কামরুল ইসলাম, রনি, সালমান প্রমুখ।

শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে দাবি বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান, ক্যাম্পাসে পথনাটক, বিতর্ক, পোস্টারিং ও অন্যান্য গঠনমূলক কার্যক্রম চালিয়েছে; কিন্তু এখন পর্যন্ত কোনো লিখিত নিশ্চয়তা বা সমাধান পাননি। বরং আন্দোলন চালালে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি এবং প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, তারা শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান চাইলেও কর্তৃপক্ষ উদাসীনতা দেখাচ্ছে। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। ২৪ ঘণ্টার মধ্যে দাবির অগ্রগতি না হলে বাধ্য হয়ে কঠোর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION