1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হোটেল দখল করে বিএনপির অফিস - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

হোটেল দখল করে বিএনপির অফিস

  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩২৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন পশ্চিম পাশে এক ব্যবসায়ীর হোটেল দখলের অভিযোগ উঠেছে ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে। সেখানে বিএনপির অফিস করা হয়েছে।

এ বিষয়ে ইতোমধ্যে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে পৃথক দুটি লিখিত আবেদনও করেছেন ওই ব্যবসায়ী।

সরেজমিন এবং লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দুই যুগেরও বেশি সময় ধরে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন পশ্চিম পাশে হোটেল ব্যবসা করে আসছেন রেজাউল করিম তালুকদার নাজু। ১৬ সেপ্টেম্বর রেজাউল করিম তালুকদার নাজুসহ কয়েকজন ওই হোটেলে প্রবেশ করে মোটা অংকের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা ওই দোকানটিকে বিএনপির দলীয় কার্যালয়ে রূপ দেন। তারপর দোকানের সামনে টাঙিয়ে দেন দলীয় সাইনবোর্ড।

এ বিষয়ে ভুক্তভোগী হোটেল ব্যবসায়ী রেজাউল করিম তালুকদার নাজু বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। কারণ ওই দোকানের উপার্জনে আমার সংসার চলে। আমি এ বিষয়ে ইউএনও এবং ওসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

হোটেল ঘর দখলের বিষয় স্বীকার করে মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বিএনপির সরকারের শাসন আমলে ওই দোকানের স্থানে বিএনপির দলীয় কার্যালয় ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে আমাদের কার্যালয়টি ভেঙে দেয়। তারপর সেখানে নতুনভাবে ঘর নির্মাণ করে রেজাউল করিম তালুকদার নাজুকে।

কালাই থানার ওসি জাহিদ হোসেন লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার বলেন, এ ঘটনাটি আমি কালাই থানায় যোগদানের আগের। তারপরও বিষয়টি আমলে নিয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান বলেন, গত ২০ অক্টোবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION