1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘পুষ্পা’ খ্যাত রাশমিকা এবার রণবীর কাপুরের নায়িকা - Bangladesh Khabor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মসূচি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল! মাইকিং করে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনীর জন্ম ও মুক্তিযুদ্ধের ইতিহাস একই সূত্রে গাঁথা: প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম নড়াইলে সাবেক এমপিরসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেটকার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার যথেষ্ট হয়েছে আর নয়, অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে : লালমনিরহাটে প্রধানমন্ত্রী

‘পুষ্পা’ খ্যাত রাশমিকা এবার রণবীর কাপুরের নায়িকা

  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৬৭৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বলিউডে দক্ষিণী নায়িকাদের দাপট ক্রমেই বাড়ছে। তাদের মধ্যে রাশমিকা মান্দানার খ্যাতি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ছে বলিউড সাম্রাজ্যে। ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকা এখন বলিউডে নিজের জমি পাকাপোক্ত করতে মরিয়া।

‘পুষ্পা: দ্য রাইজ সিনেমা’র পর রাশমিকাকে নতুন ছবিতে সই করানোর জন্য মরিয়া বলিউডের বহু প্রযোজক-পরিচালক। কিছুদিন আগেই ‘মিশন মজনু’র নায়িকা হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। এবার রণবীর কাপুরের নায়িকা হতে চলেছেন দক্ষিণী সুন্দরী।

‘কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার নতুন ছবি ‘অ্যানিমেল’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণবীর। তার সঙ্গেই দেখা যাবে রাশমিকাকে। শনিবার একথা জানান চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ। ২০২৩ সালের ১১ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা। রণবীর-রাশমিকা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর এবং ববি দেওলকে।

আগে খবর ছিল যে, এই ছবিতে বলিউড সুপারস্টার রণবীর কাপুর আর পরিণীতি চোপড়াকে জুটি হিসেবে দেখা যাবে। কিন্তু কিছুদিন ধরে আলোচনা, পরিণীতি এই ছবি থেকে সরে গেছেন। তার পরিবর্তে রাশমিকাকে নেওয়া হয়েছে। এই ছবির মাধ্যমে রণবীর আর রাশমিকা প্রথমবার জুটি বাঁধতে চলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION