1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বইমেলায় প্রবেশে টিকার সনদ বাধ্যতামূলক - Bangladesh Khabor
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক চক্রান্তকারীরা চায় না কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জন করুক: রিজভী ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত ১৭ বছর সরকার জাতিকে মেধাশূন্য করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে ছিল: এস এম জিলানী কোটালীপাড়ায় ‘ইউনূস গংয়ের ফাঁসি চাই’ পোস্টার লাগানোর সময় ছুরিসহ যুবক আটক বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুইজনের কারাদণ্ড; মুচলেকায় হস্তান্তর দুইজন মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

বইমেলায় প্রবেশে টিকার সনদ বাধ্যতামূলক

  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৬১১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: করোনার সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই চলছে বইমেলা আয়োজনের প্রস্তুতি। আর এ বইমেলায় প্রবেশে পাঠক-ক্রেতা ও দর্শনার্থীদের করোনার টিকার সনদ বাধ্যতামূলক বলে জানিয়েছে বাংলা একাডেমি।

শুক্রবার দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এবার বইমেলায় আসতে অবশ্যই টিকার সনদ দেখাতে হবে সবাইকে। বইমেলায় যারা স্টল নিচ্ছেন, প্রকাশক ও বই বিক্রেতাসহ সবাইকে করোনার টিকার সনদ দেখাতে হবে।

এর আগে, এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেকও বলেন, যেখানে খেলাধুলা আছে, সেখানে টিকা সনদের পাশাপাশি টেস্টের সনদও লাগবে। এগুলো বইমেলায়ও দেখাতে হবে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে বইমেলা পেছানো হয়েছে।

নতুন বছরের শুরু থেকেই ওমিক্রন ভ্যারিয়েন্ট চোখ রাঙাচ্ছিল। গত কয়েকদিন ধরে দেশে করোনার দৈনিক সংক্রমণও হঠাৎই বাড়তে শুরু করে। এ পরিস্থিতিতে করোনা সংক্রমণ রোধে পাঁচ দফা জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার এ নির্দেশনা জারি করা হয়েছে।

মহামারি শুরুর পর থেকে দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ভাইরাসটিতে মারা গেছেন ২৮ হাজার ১৮০ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION