1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে করোনার খাওয়ার ওষুধ বাজারজাত শুরু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

দেশে করোনার খাওয়ার ওষুধ বাজারজাত শুরু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৭৩৬ জন পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধিঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের টিকার পাশাপাশি আজ থেকে দেশে করোনায় আক্রান্তদের জন্য যুক্তরাষ্ট্রের তৈরি দুটি ওষুধ (নিরমাট্রেলভির-Nirmatrelvir ও রিটোনেভির-Ritonavir) বাজারজাত শুরু হয়েছে। এ ওষুধ ৮৮ শতাংশ কার্যকর বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের হিজুলী ডায়াবেটিক হাসপাতালের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসা ক্ষেত্রে ৫০ শতাংশ ও আজীবন সদস্যদের জন্য ২০ শতাংশ ছাড় দেওয়ার প্রস্তাব পাস হয়।

মন্ত্রী বলেন, করোনাভাইরাসের খাওয়ার ওষুধের এক ডোজের দাম হবে তিন হাজার টাকা। পাঁচদিন খেতে হবে। ৩০টি ট্যাবলেটের দাম হবে ১৬ হাজার টাকা। ১২ বছরে ঊর্ধ্বে করোনায় আক্রান্ত সবাই এ ওষুধ খেতে পারবেন। ওষুধগুলো বাজারজাত করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

তিনি আরো বলেন, আমার ভ্যাকসিন দিচ্ছি। বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ৩১ কোটি ভ্যাকসিনের প্রতিশ্রুতি পেয়েছি। এর মধ্যে প্রায় ১৭ কোটি ভ্যাকসিন আমাদের হাতে চলে এসেছে। ৭ কোটি ভ্যাসকিন প্রথম ডোজ ও ৫ কোটি ভ্যাকসিন দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জানুয়ারি থেকে নতুন উদ্যোগে ভ্যাসকিন কার্যক্রম চালু করছি। ভ্যাসসিন প্রতিটি ওয়ার্ডে দেওয়া হবে। ২০২২ সাল থেকে দেশে ১৫ হাজার ওয়ার্ডের ২৮ হাজার বুথে ভ্যাকসিন দেওয়া হবে। এতে আমরা ৪ কোটি ভ্যাকসিন দিতে পারবো। আমাদের ভ্যাকসিনের কোনো অভার নেই। সংক্রমণ ও মৃত্যুর হার কমিয়ে আনতে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ডায়াবেটিক সমিতির সভাপতি ও মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র রমজান আলী, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি নীনা রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION