1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুকে হত্যা করল পরকীয়া প্রেমিক! - Bangladesh Khabor
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রূপগঞ্জে অবৈধ চুনা কারখানা ধ্বংস ও ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে জমি জালিয়াতি করে জোর পুর্বক দখলের চেষ্টা  সোনারগাঁয়ে ৫শ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৫০ হাজার টাকা জরিমানা

মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুকে হত্যা করল পরকীয়া প্রেমিক!

  • Update Time : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৬০৮ জন পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ ঘরে স্বামী না থাকাকালীন সময়ে বাড়িতে আসত মায়ের পরকীয়া প্রেমিক। স্বামী ফেরার আগেই বাড়ি থেকে চম্পট দিত সে। এভাবেই দিনের পর দিন কাটছিল। তবে একদিন ঘটল বিপত্তি। তার জেরে মায়ের পরকীয়া সম্পর্কের দাম দিতে হলো শিশুকে। কারণ, তাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার আমডাঙা এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

খবরে বলা হয়েছে, আমডাঙার গজবন্দ এলাকার বাসিন্দা সাবিনার সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল বাবু নামের যুবকের। এই বিবাহবহির্ভূত সম্পর্ক স্বামী জানতে পারায় সংসারে অশান্তি পর্যন্ত হয়েছিল। তখন কিছুদিন বাবুর এই বাড়িতে আনাগোনা বন্ধ ছিল। সম্প্রতি আবার যাতায়াত শুরু হয়। ঠিক দুপুর হলেই লুকিয়ে এই বাড়িতে ঢুকে পড়তেন বাবু। তারপর বিকাল হতেই চলে যেতেন।

সোমবার সকালে ভয়ংকর ঘটনাটি ঘটে। সাবিনার প্রেমিক বাবু কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুটিকে সঙ্গে নিয়ে চম্পট দেন। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মেলেনি শিশুটির। তারপর স্থানীয় বাসিন্দারা দেখতে পান পুকুরের পানি ভাসছে শিশুটির মরদেহ। তখন তারা পুলিশে খবর দেন।

শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ওই শিশুর মা অভিযুক্ত সাবিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আর বাবুর খোঁজে আমডাঙা থানার পুলিশ তল্লাশি শুরু করেছে। শিশুটির জন্য পরকীয়া সম্পর্কে সমস্যা তৈরি হচ্ছিল বলেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেন বাবু। পুলিশ ধারণা করছে, এই শিশুর নিখোঁজের খবর ছড়িয়ে দিয়ে বাবুর হাত ধরে পালিয়ে যাওয়ার ছক ছিল সাবিনার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION