1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডিভোর্সের পরও একসঙ্গে সময় কাটাচ্ছেন আমির-কিরণ! ভাইরাল ছবি - Bangladesh Khabor
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক চক্রান্তকারীরা চায় না কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জন করুক: রিজভী ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত ১৭ বছর সরকার জাতিকে মেধাশূন্য করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে ছিল: এস এম জিলানী কোটালীপাড়ায় ‘ইউনূস গংয়ের ফাঁসি চাই’ পোস্টার লাগানোর সময় ছুরিসহ যুবক আটক বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুইজনের কারাদণ্ড; মুচলেকায় হস্তান্তর দুইজন মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

ডিভোর্সের পরও একসঙ্গে সময় কাটাচ্ছেন আমির-কিরণ! ভাইরাল ছবি

  • Update Time : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৬৮০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

বিবাহবিচ্ছেদ ঘোষণার পরও একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে বলিউড তারকা দম্পতি আমির খান ও কিরণ রাওকে। বর্তমানে তারা কারগিলে রয়েছেন। ‘লাল সিংহ চড্ডা’ ছবির শুট চলছে সেখানে। তাদের সঙ্গেই রয়েছে ছেলে আজাদ। আমিরের সঙ্গে শনিবার কাজে যোগ দিয়েছেন নাগা চৈতন্য। দক্ষিণী অভিনেতা শুটের ফাঁকে আমির এবং কিরণের সঙ্গে একটি সেলফি তুলে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ছবির ক্যাপশন লিখেছেন, ‘কৃতজ্ঞ’।

ছবিটি প্রকাশের পরই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে আমির এবং নাগা চৈতন্যকে দেখা যাচ্ছে সেনাবাহিনীর পোশাকে। কিরণ হালকা গোলাপি রঙের টি-শার্টে। আমিরের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। 

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ‘লাল সিং চড্ডা’-য় আমিরের সঙ্গে বিজয় সেতুপতির কাজ করার কথা ছিল। কিন্তু তা সম্ভব না হওয়ায় নাগা চৈতন্যকে প্রস্তাব দেয়া হয়। আমিরের সঙ্গে কাজের সুযোগ পেয়ে রাজি হয়ে যান তিনি।

বিখ্যাত হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর ভারতীয় পুনর্নির্মাণ ‘লাল সিং চড্ডা’। মূল ছবিতে টম হ্যাঙ্কস যে চরিত্রে অভিনয় করেছিলেন, হিন্দি ছবিটিতে সেই চরিত্রে দেখা যাবে আমিরকে। তার বিপরীতে থাকবেন কারিনা কাপুর খান।

এক সপ্তাহ আগে বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন আমির খান এবং কিরণ রাও। যৌথ বিবৃতি জারি করে জানিয়েছিলেন,দাম্পত্য শেষ হলেও বন্ধুত্ব থাকবে অটুট। পেশাগত জীবনে পড়বে না ব্যক্তিজীবনের সিদ্ধান্তের ছাপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION