1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধা-৩ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ - Bangladesh Khabor
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

গাইবান্ধা-৩ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৮৭ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে নির্বাচনী জমজমাট পরিস্থিতি তৈরি হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় অফিস থেকে সোমবার (১১নভেম্বর ২০২৫) দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও এনসিপির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ।
নমিনেশন ফর্ম সংগ্রহের সময় তিনি সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার কর্মী ও সমর্থকদের সঙ্গে ছিলেন। এসময় তিনি এলাকার জনগণের দোয়া ও ভালোবাসা কামনা করে বলেন, “গাইবান্ধা-৩ আসনের বৈষম্য দূর করে সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমি আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মনোনয়ন সংগ্রহের মাধ্যমে গাইবান্ধা-৩ আসনে আসন্ন নির্বাচনে একটি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। এনসিপি, বিএনপি ও জামায়াত এই তিন দলের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই।
এলাকাবাসী আশা করছে, যে প্রার্থী জনগণের আস্থা অর্জন করতে পারবেন, তিনিই ভবিষ্যতে গাইবান্ধা-৩ আসনের উন্নয়নের নেতৃত্ব দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION