1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘রাগিব চৌধুরী এমপি হলে অত্যাচারে মিরপুরের মানুষ টিকতে পারবে না : শহিদুল ইসলাম - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

‘রাগিব চৌধুরী এমপি হলে অত্যাচারে মিরপুরের মানুষ টিকতে পারবে না : শহিদুল ইসলাম

  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৩৮ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীকে পরিবর্তন করে অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবি উঠেছে।
নেতাকর্মীরা বলেছেন, নির্বাচনে বিএনপিকে এই আসনে জিততে হলে শহিদুল ইসলামকে মনোনয়ন দিতে হবে।
শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভায় এমন বক্তব্য দেন নেতারা।
সমাবেশে সাবেক সংসদ সদস্য ও মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম বলেন, ‘তৃণমুলের মানুষ আমাকে চাই। আপনারা কি বুঝতে পারছেন না, যে কাকে দিলে এখানে বিএনপি জিতবে, কাকে দিলে বিএনপি হারবে? এটা নিশ্চয় দল অনুভব করছে।’
এরপর তিনি বলেন, ‘এই আসনে জয়লাভ করার জন্য যাকে মনোনয়ন দেওয়া প্রয়োজন ইনশাআল্লাহ তাকেই মনোনয়ন দেওয়া হবে। নতুন কোন পাখি আসলে মানুষের মন জয় করতে পারবে না।’
মনোনয়নপ্রাপ্ত ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীকে উদ্দ্যোশ্য করে তিনি বলেন, ‘আপনি বড় ব্যারিস্টার হতে পারেন, বড় আইনজীবী হতে পারেন, মনোনয়ন পেয়ে এখনই একে ওকে হুমকি দিচ্ছেন। আল্লাহ না করুক কোন কারণে রাগিব চৌধুরী যদি এমপি হয়ে যায়, এদের অত্যাচারে মিরপুরের মানুষ টিকতে পারবে না। যারা বেইমান, তারা বেইমান, কয়লা ধুলে ময়লা যায় না।’
জোটের শরীক জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবিবের উদ্দেশ্যে তিনি বলেন, ওর দুটি হাত আছে, আমাদের দুটি হাত নেই? নির্বাচনে পরাজিত হয়ে যে ব্যক্তি একটি দিনের জন্যও বিএনপি অফিসে আসেনি, বিএনপির কোন কর্মসূচিতে অংশগ্রহণ করেনি। তাকে বিএনপি পরিবারের কিছু বলা যায় না। সে বিচ্ছিন্ন, সুযোগ সন্ধানী, স্বার্থ ছাড়া কিছু বোঝে না।’
এসময় নেতাকর্মীরা বলেন, আমরা সবাই ধানের শীষকে বিজয়ী করব ইনশাল্লাহ। তবে, যাকে এই আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তাকে দিয়ে এই আসনে বিজয় লাভ করা কোনভাবেই সম্ভব নয়। তাই দ্রুত এই আসনে প্রার্থিতা পুনঃবিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
অনুষ্ঠানে মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি দাউদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী উপস্থিত ছিলেন। এছাড়াও কুষ্টিয়ার মিরপুর, ভেড়ামারা, কুমারখালী, খোকসা ও দৌলতপুরে উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION