1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় শালিশ বৈঠকে পৃথক দুটি ঘটনায় ৩ মাছ চোরের ১ লক্ষ ২০ টাকা জরিমানা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

কোটালীপাড়ায় শালিশ বৈঠকে পৃথক দুটি ঘটনায় ৩ মাছ চোরের ১ লক্ষ ২০ টাকা জরিমানা

  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১০৪৯ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় গ্রাম্য শালিশ বৈঠকে পৃথক পৃথক দুটি মাছ চুরির ঘটনায় ৩ চোরকে ১ লক্ষ ২০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার কলবাড়ী ইউনিয়নের রুথীয়ারপাড় গ্রামে এ শালিশ বৈঠক হয়।

রুথীয়ারপাড় গ্রামের ঘের মালিক চিত্ত মন্ডল বলেন, একমাস আগে আমার মৎস্য ঘের থেকে একই গ্রামের খোকন রায়ের ছেলে সৌরভ রায় ও সুবোধ হালদারের ছেলে সুজন হালদার মাছ চুরি করে এঘটনায় গতকাল মঙ্গলবার রাতে স্হানীয় শালিশ বৈঠকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এরআগে একই গ্রামের লোলিত রায়ের মাছ চুরির ঘটনায় বাবুল রায় নামে এক চোরকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।চুরির সংবাদ সংগ্রহে রুথীয়ারপাড় গ্রামে গেলে বাবুল রায় মাছ চুরির কথা স্বীকার করে সাংবাদিকদের কাছে বলেন আমি লোলিত রায়ের মাছ চুরি করেছিলাম এঘটনায় আমাদের গ্রামের মাতুব্বর সুনীল রায়,শিক্ষক সিবেন্দ্রনাথ রায়,শিক্ষক রামমোহন রায়সহ গ্রামের মাতুব্বররা মিলে আমাকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে।আমি এখনো টাকা দিতে পারিনাই।কারণ আমার থাকার এই জায়গাটুকু ছাড়া আর কিছু নাই টাকা দিব কোথা থেকে।স্হানীয়রা জানান প্রায় একমাস আগে

রুথীয়ারপাড় গ্রামের লোলিত রায়ের মাছ চুরি করে একই গ্রামের বিরেন্দ্র নাথ রায়ের ছেলে বাবুল রায় ও চিত্ত মন্ডলের মাছ চুরি করে একই গ্রামের খোকন রায়ের ছেলে সৌরভ রায় এবং সুবোধ হালদারের ছেলে সুজন হালদার।পৃথক পৃথক দুটি ঘটনায় গ্রাম্য শালিশে বাবুল রায়কে ৯০ হাজার ও সৌরভ রায় এবং সুজন হালদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বলে শুনেছি।এব্যপারে শালিশ বৈঠকের মাতুব্বর সুনীল রায় বলেন বৈঠকে সভাপতিত্ব করেছেন অশ্বীনি কুমার রায়।গ্রামবাসী মিলে একটা সমঝোতা করে ভবিষ্যতে যাতে আর মাছ চুরি না করে সাবধান করে বিষয়টি মিটমাট করা হয়েছে।তিনি বলেন শোনেন এইগুলি যদি এখন আপনি জানতে চান।সংক্ষিপ্ত বল্লাম এর বেশি তো আর মনে হয়না আপনার জানার দরকার ।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, রুথীয়ারপাড় চুরির ঘটনায় আমাদেরকে কেউই কিছু জানায়নি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION