1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অনশন চালিয়ে যাবেন তারেক, বিদ্যুৎ বন্ধের অভিযোগ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

অনশন চালিয়ে যাবেন তারেক, বিদ্যুৎ বন্ধের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৯৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজনৈতিক দল হিসেবে আমজনতার দলকে নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধন না দেওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান আমরণ অনশন শুরু করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৪টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি শুরু করেন তিনি।

তবে সন্ধ্যার পর সেখানে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন তারেক। যদিও এতে দমে না গিয়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সন্ধ্যা সাড়ে ৬টায় এক ফেসবুক স্ট্যাটাসে আমজনতার দলের এই নেতা লিখেছেন, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে রাস্তার। দেশে ৫০-এর অধিক নিবন্ধিত দল। দুই দিন পরপরই এই দল, ওই দলকে নিবন্ধন দেয়। আমাদের গত ২ বছর ধরে ঘোরাচ্ছে।

 

তিনি আরও বলেন, ‘আগারগাঁও নির্বাচন ভবনের সামনে আছি, আমরণ অনশন চলবে। আমরা তাদের ২০১৮ সালে দেখেছি, ২০২৪ সালেও দেখেছি। আমাদের পরীক্ষা নিচ্ছে তারা।’

এর আগে ফেসবুকে একটি ছবি পোস্ট করে আমরণ অনশনের তথ্য জানান তারেক রহমান।

ওই পোস্টে তিনি বলেন, ‘আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না। রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য। নিবন্ধনের ঘোষণা নয় শুধু, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। না হলে আমরণ অনশন মৃত্যুর দিকে ঠেলে দেবে।’

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল।

নিবন্ধন পেতে যাওয়া দলগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি, আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION