1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে বাগধা কল্লোল পল্লি মঙ্গল তরুন সংঘের শিরোপা অর্জন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

কোটালীপাড়ায় ১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে বাগধা কল্লোল পল্লি মঙ্গল তরুন সংঘের শিরোপা অর্জন

  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৯০১ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে ১ গোলে মদন পাড়া সাহা সংঘকে হারিয়ে শিরোপা অর্জন করেছে বাগধা কল্লোল পল্লি মঙ্গল তরুন সংঘ।

শনিবার বিকেলে উপজেলার বালিয়াভাঙা স্কুল মাঠে এ টুর্নামেন্ট ম্যাচের আয়োজন করেন বালিয়াভাঙা যুব সংঘ।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এস জিলানী।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদারের সঞ্চালনায় ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

বিশেষ অতিথি হিসেবে পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফায়েকউজ্জামান, রফিকুল ইসলাম হাওলাদার,সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ,সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম সিকদারসহ ফুটবল প্রেমি শত শত ভক্তশ্রোতা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

ফাইনাল খেলায় পার্শবর্তী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা কল্লোল পল্লি মঙ্গল তরুন সংঘ ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মদন পাড়া সাহা সংঘ প্রতিদন্দীতা করে ট্রাইবেকারে এক গোলে মদনপাড়া সাহা সংঘকে হারিয়ে বাগধা কল্লোল পল্লি মঙ্গল তরুন সংঘ শিরোপা অর্জন করেন।

খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রীজ তুলে দেন প্রধান অতিথি এস এম জিলানী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION