1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কামারপাড়া শিশু ধর্ষণের বিচারের দাবিতে সুন্দরগঞ্জে সড়ক অবরোধ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

কামারপাড়া শিশু ধর্ষণের বিচারের দাবিতে সুন্দরগঞ্জে সড়ক অবরোধ

  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৯০ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডঙ্গা ইউনিয়নের ইন্দ্রার পার এলাকায় শিশু সুরভী ধর্ষণের ঘটনার দ্রুত বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে কামারপাড়া-বেলকা সড়কে এ অবরোধ চলে।
অবরোধ চলাকালে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। তারা ধর্ষককে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে কামারপাড়া এলাকার শিশু সুরভীকে (৮) পাশের গ্রামের যুবক আনারুল ধর্ষণ করে। এ ঘটনায় পরিবার থানায় মামলা দায়ের করলেও এখনও পর্যন্ত আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
প্রায় ২ ঘন্টা অবরোধ থাকার পর অবরোধস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নিতে অনুরোধ জানায়। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ তুলে নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION