1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাঘাটায় ১২ দিনেও অপহৃত স্কুলছাত্রী উদ্ধার হয়নি, পুলিশের গড়িমসি - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

সাঘাটায় ১২ দিনেও অপহৃত স্কুলছাত্রী উদ্ধার হয়নি, পুলিশের গড়িমসি

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৬৩৯ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটা উপজেলায় অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি দশম শ্রেণির ছাত্রী সাহরিয়া আক্তার। এ ঘটনায় থানার পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মেয়েকে উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন অপহৃত ছাত্রীটির অসহায় মা শাহানাজ বেগম।
গত ১১ অক্টোবর সাঘাটা উপজেলার টেপাপদুমশহর গ্রামের কুয়েত প্রবাসী সাহাদুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগমের দ্বিতীয় কন্যা সাহরিয়া আক্তার (ছদ্মনাম) অপহরণের শিকার হন। বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন শাহানাজ বেগম।
লিখিত বক্তব্যে তিনি জানান, স্বামী বিদেশে থাকায় দুই মেয়ে ও এক শিশু পুত্রকে নিয়ে কষ্টের জীবনযাপন করছেন তিনি। এই সুযোগে প্রতিবেশী পল্লব কুমারের সহায়তায় কিছু বখাটে যুবক তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত সাহরিয়া আক্তার পদুমশহর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে ওই বখাটেরা তাকে উত্ত্যক্ত করত।
অভিযোগে বলা হয়, অপহরণের পরদিন থানায় মামলা করতে গেলে সাঘাটা থানার ওসি মামলা না নিয়ে গড়িমসি করেন। পরে একাধিকবার থানায় ঘোরাঘুরি করেও মামলা না হওয়ায় তিনি বিষয়টি গাইবান্ধা পুলিশ সুপারকে জানান। অভিযোগের পর গত ২০ অক্টোবর পুলিশ মামলা রেকর্ড করে ও অভিযুক্ত পল্লব কুমারকে গ্রেফতার করে। তবে তাকে রিমান্ডে না নিয়ে সরাসরি কারাগারে পাঠানো হয়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাহরিয়ার মা।
সংবাদ সম্মেলনে শাহানাজ বেগম বলেন, “গ্রেফতারকৃত পল্লব কুমারকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আসল অপহরণকারীদের শনাক্ত করা সম্ভব। কিন্তু পুলিশ তা করছে না।” তিনি তাঁর মেয়েকে দ্রুত উদ্ধারের পাশাপাশি অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে অপহৃত ছাত্রীর দুলাভাই মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION