1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে আজ তিনদিনের লালন উৎসব  - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে আজ তিনদিনের লালন উৎসব 

  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৭১ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিনদিনের লালন উৎসব ও মেলা আধ্যাত্মিক সাধক, বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী লালন উৎসব ও মেলা। এ বছর লালন উৎসব শুধু কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় নয়, বরং ঢাকা ও দেশের ৬৪ জেলাতেই জাতীয় পর্যায়ে উদযাপিত হবে।
শুক্রবার,( ১৭ অক্টোবর ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) বিকেল ৪টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। প্রধান আলোচক হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক।
অন্য বক্তাদের মধ্যে থাকবেন বিশিষ্ট লেখক ফরহাদ মজহার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন।
সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
উদ্বোধনী দিনে সদ্যপ্রয়াত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে স্মরণ করে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হবে।
দ্বিতীয় দিনের আয়োজনে (১৮ অক্টোবর) প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। প্রধান আলোচক থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপি নেতা কুতুব উদ্দীন ও প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার, এনসিপির জান্নাতুল ফেরদৌস টনি এবং গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. রাশেদুজ্জামান।
সমাপনী দিনে (১৯ অক্টোবর) প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। মুখ্য আলোচক থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের অধ্যাপক মো. খালেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, বিজিবি ৪৭ সেক্টরের কর্নেল আহসান হাবীব এবং কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এবারের উৎসব ঘিরে লালন মাজার, উন্মুক্ত মঞ্চ ও মেলার স্টলগুলো সাজানো হয়েছে নান্দনিকভাবে। মেলায় ১২০টি স্টল স্থাপন করা হয়েছে, যেগুলো তত্ত্বাবধান করছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট টিম। উন্মুক্ত মঞ্চে রঙিন আঁকায় আনা হয়েছে বৈচিত্র্য; নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ারসহ বাড়তি নিরাপত্তাবলয়।
প্রতিবছরের মতো এবারও দেশি-বিদেশি পর্যটক, ভক্ত-অনুরাগী ও সাধু-বাউলদের মিলনে লালন আখড়া চত্বরে সৃষ্টি হবে এক মহামিলন উৎসব।
তিনদিনব্যাপী উৎসবে গান পরিবেশন করবেন খ্যাতিমান লালন সংগীতশিল্পী সালমা, অর্পা খন্দকার, বিউটি, উদয়, ক্ষ্যাপা বাচ্চু, সাব্বির কোরাইশীসহ অসংখ্য বাউল ও লালন ভক্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION