1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় জেলা প্রশাসক কর্তৃক বিভিন্ন দপ্তর পরিদর্শন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

কোটালীপাড়ায় জেলা প্রশাসক কর্তৃক বিভিন্ন দপ্তর পরিদর্শন

  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৬১১ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া :কোটালীপাড়ায় বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোপালগঞ্জ মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব)।

বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি কোটালীপাড়া থানায় পরিদর্শনে আসেন।

পরে পর্যায়ক্রমে পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ কার্যালয়, পিঞ্জুরী ইউনিয়ন ভুমি অফিস, কোটালীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন এবং ডহরপাড়া ফাতেমাতুজ্জহরা কওমী মহিলা মাদরাসা পরিদর্শন করেন।

বিকালে উপজেলা চত্বরে কৃষি দপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন।

পরে হলরুম লাল শাপলায়, উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠের জন্য ফুটবল ও নেটসহ ভলিবল বিতরণ করেন। সেই সাথে ২০২৪-২৫ অর্থ বছরে স্বেচ্ছা সেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক এবং তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোগক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা এর চেক প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে- সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা শাজাহান মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী ময়ী বাকচী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, নারী উদ্যোক্তা, মহিলা স্বেচ্ছাসেবী, শিক্ষক-শিক্ষার্থী ও নানান শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION