1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২০৯ জন পঠিত
ওবায়দুল ইসলাম, গাইবান্ধা:“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধাতেও উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫।
বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া অনুশীলনের আয়োজন করা হয়।
র‌্যালির উদ্বোধন করেন রেদুয়ানুল হাকিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাইবান্ধা। এ সময় উপস্থিত ছিলেন সুমঙ্গল কুমার দাস, পুলিশ পরিদর্শক (তদন্ত), মাহাবুবা মাহি, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন প্রকৌশলী জয়নাল আবেদীন, সহকারী প্রকৌশলী, এস এম মাহফুজুর রহমান, আজমির হোসেন ও এএসএম আরেফ বিল্লাহ ডাকুয়া। এছাড়াও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।
র‌্যালিতে গাইবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। র‌্যালি শেষে হাত ধোয়ার অনুশীলন অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা সঠিক সময়ে ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
বক্তারা বলেন, হাত ধোয়ার অভ্যাস শুধু ব্যক্তিগত পরিচ্ছন্নতা নয়, বরং রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। এ ধরনের উদ্যোগ সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION