1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে গেটকা প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

বাউফলে গেটকা প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নেতৃত্ব উন্নয়ন, জেন্ডার অন্তর্ভুক্তি এবং জলবায়ু, ন্যায়বিচার বিষয়ক “জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)” প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মশালায় উপজেলা লোকমোর্চা সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি আয়োজন করে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও ওয়েভ ফাউন্ডেশন, সহযোগিতায় ছিল বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।

ওরিয়েন্টেশনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত হলে টেকসই উন্নয়ন সম্ভব হবে।

এসময় স্থানীয় পর্যায়ে খাল খনন, ট্রলি চলাচল, বর্জ্য ব্যবস্থাপনা, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও জনস্বাস্থ্য সমস্যা নিয়েও বিস্তর আলোচনা হয়। অংশগ্রহণকারীরা এসব সামাজিক সমস্যা সমাধানে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন আরডিএস প্রতিনিধি আবদুল খালেক, তিনি স্থানীয় সরকার প্রতিনিধিদের ঐচ্ছিক কার্যাবলী ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএসএস উপজেলা কো-অর্ডিনেটর মোসা. নিলুফা ইয়াসমিন।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক নেতৃত্ব গড়ে তুলতে গেটকা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION