1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল

  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭৬১ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর ) বিকালে জাতীয় নাগরিক পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি বের হয়।
গোবিন্দগঞ্জ পৌর শহরের ছাফিয়া আছাফ বিপিএড কলেজ মাঠ থেকে নেতা কর্মীদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, অন্যান্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম জুয়েল, জেলা সদস্য কাজল রেখা পিংকি মনি, সহী আহমদ  ছোটন, পলাশবাড়ী উপজেলা যুগ্ম সমন্বয়ক মাসুম সরকার জিল্লুর, সাঘাটা উপজেলার যুগ্ম সমন্বয়ক হিরু মিয়া, গোবিন্দগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলু, যুগ্ম সমন্বয়ক নিতাই চন্দ্র বর্মন, শ্রমিক উইংয়ের গাইবান্ধা জেলা প্রধান সমন্বয়কারী সম্রাট শেখ, ফুয়াদ,খট্টু ও সহিহ আহমেদ সোটনসহ বিভিন্ন এনসিপির সহযোগী সংগঠনের নেতাকর্মী ।
বক্তারা বলেন, দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও বিচার ব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন। জনগণের অংশগ্রহণমূলক গণপরিষদ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
বক্তারা আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নই পারে জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। তাই দ্রুততম সময়ে বিচার ব্যবস্থার সংস্কার ও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION