1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৩১ দথা বাস্তবায়নে ধারাবাহিক পথসভায় সাবেক সচিব  - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

৩১ দথা বাস্তবায়নে ধারাবাহিক পথসভায় সাবেক সচিব 

  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩০৯ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জাতীয় ইস্যুতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমর্থন অর্জনে ধারাবাহিক পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি থেকে জয়পুরহাট-২ আসনের মনোনয়নপ্রত্যাশী সাবেক ঢাকা জেলার ডিসি,বিভাগীয় কমিশনার ও সচিব আব্দুল বারিক।
আজ বিকেলে কালাই উপজেলার শিবসমুদ্র মাদ্রাসা মাঠসহ উপজেলার বিভিন্ন স্থানে  পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ও বিএনপি নেতা আব্দুল বারিক।
তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিত ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নই একমাত্র পথ। জনগণ ঐক্যবদ্ধ হলে দেশে আবারও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। এই দলই দেশের মানুষের মুক্তি ও উন্নয়নের রাজনীতি করে। তাই জনগণের সমর্থন নিয়ে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা হবে।”
পথসভা শেষে তিনি স্থানীয় বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION