1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে।
এ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। জেলা তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. রফিকুউজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মিরাজুল ইসলাম, এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) হৃদয় মাহমুদ চয়ন।
এছাড়াও কর্মশালায় বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেলা প্রতিনিধি ডা. জাকারিয়া। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মহিলা সমন্বয়) গাজী শরিফা ইয়াসমিন।
জেলার সাত উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়, যার মধ্যে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ মৃত্যুবরণ করে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে টাইফয়েডে আক্রান্তের হার তুলনামূলকভাবে বেশি। ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৮ হাজার মানুষ টাইফয়েডে মারা গেছে বলে উল্লেখ করা হয়।
টাইফয়েড প্রতিরোধে আগামী ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু, এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি ও সমমানের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এজন্য শিশুদের জন্মনিবন্ধন সনদ থাকা বাধ্যতামূলক বলে কর্মশালায় জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION