1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় পরকীয়ার জেরে পুরুষাঙ্গ কর্তণ - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পরকীয়ার জেরে পুরুষাঙ্গ কর্তণ

  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরকীয়ার জেরে থাই ব্যবসায়ী স্বামী রুবেল সরদার (৩৫) কে চেতনা নাশক খাইয়ে ধারালো ব্লেড দ্বারা পুরুষাঙ্গ কর্তণ করে নিজ স্বয়ন কক্ষের বিছানায় ফেলে রেখে বোন জামাইয়ের সাথে মটর সাইকেল যোগে পালিয়ে যায় দুই সন্তানের জননী স্ত্রী রেশমা বেগম (৩০)। আহতকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা।

অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য রুবেলকে ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক তোলপাড়। জানা যায়, এলাকার মোনজেল সরদারের ছেলে রুবেলের সাথে একযুগ পূর্বে প্রেমের সম্পর্কের পর সামাজিকভাবে বিয়ে হয় প্রতিবেশী আমির আলী ফরাজীর মেয়ে রেশমা বেগমের।

বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো বলে জানায় ভুক্তভোগীর স্বজনেরা। কয়েকমাস পূর্বে উক্ত রুবেল অন্য এক হিন্দু গৃহবধুর সাথে পরকীয়ার সম্পর্কে জড়ালে স্বামী-স্ত্রীর কলহ রুপ নেয় বিবাদে।

ভুক্তভোগীর মা সাফিয়া বেগম সাংবাদিকদের বলেন- বিয়ের পর থেকে পুত্রবধু আমার ছেলের টাকা পয়সা স্বর্ণালঙ্কার আত্মস্বাৎ করে আসছিলো, রেশমার ভাই আলী মনির নিজাম মতিউর এবং চাচা জাবেদ আলীর সহযোগীতায় আজ আমার ছেলের পুরুষাঙ্গ কেটে হত্যা চেষ্টা চালিয়েছে, আমার স্বামীকে মারপিট করেছে, আমি রেশমা ও তার সহযোগীদের ফাঁসি চাই।

প্রথম শ্রেনীর শিক্ষার্থী ছেলে আরাফাত সরদার জানায়- বাবার চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি বাবা রক্তে মাখা, মা চলে যাচ্ছে, আমি একটি ব্লেড বিছানায় পড়ে থাকতে দেখেছি। আমেনা বেগম বলেন- ভাড়া বাড়ীতে থাকাকালে রেশমার সাথে বন্ধুত্বের সম্পর্কের মাধ্যমে এক হিন্দু মহিলার সাথে রুবেলের পরকীয়া সম্পর্কের পর বিবাহ হয়, কিছুদিন পূর্বে ঐ নারীর সাথে বিচ্ছেদ ঘটে রুবেলের।

জাহিদুল ইসলাম, আজিজুল শেখ সহ একাধিক এলাকাবাসী জানায়- ঘটনা দেখে মনে হয় রেশমা আগে থেকেই সব সাজিয়ে রেখেছিলো।

এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত রেশমার বাবার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION