1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দিনের ১৪ ঘন্টাই বিদ্যুৎ থাকে না ফকিরহাটে, কাটে নির্ঘুম রাত - Bangladesh Khabor
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন: হাসনাত সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির কোটালীপাড়া পৌর বিএনপি’র উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত শ্রমবাজারে সুনাম ধরে রাখতে সনদ জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার সাধারণ মানুষের আস্থার প্রতীক রোকন উদ্দিন বাবুল জয়পুরহাট সদরে জামায়াতের নির্বাচনী নারী সমাবেশ ও মিছিল নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ অব্যাহত কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাকে মটরসাইকেল চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

দিনের ১৪ ঘন্টাই বিদ্যুৎ থাকে না ফকিরহাটে, কাটে নির্ঘুম রাত

  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩৭৪ জন পঠিত
সেলিম শেখ, ফকিরহাট : চলমান তাপদাহে বাগেরহাটের ফকিরহাটে ২৪ ঘন্টার মধ্যে গড়ে প্রায় ১৪ ঘন্টা বিদ্যুৎ থাকে না। লোডশেডিংয়ের এমন ভয়াবহ পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করতে রাজি হয়নি বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এর কর্তা ব্যক্তিরা।
চলমান লোডশেডিংয়ে বেশি ভূগছেন গ্রামাঞ্চলের মানুষ। উপজেলার হুচলা, নোয়াপাড়া, ভট্টখামার, শ্যামবাগাত, শুভদিয়া এলাকার কয়েকজন ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, ওই সব এলাকায় প্রায়ই মধ্য রাত থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এছাড়া দিনের বেলা এক ঘন্টা বিদ্যুৎ থাকলে পরবর্তী দুই ঘন্টা লোডশেডিং থাকে। জানা যায়, ফকিরহাটে পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া গেলেও তা এখন পুরোপুরি বন্ধ আছে। অন্য সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ করে সমন্বয়ের চেষ্টা চলছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, চাহিদার তুলনায় ৩০ থেকে ৪০ ভাগ বিদ্যুৎ সরবরাহ থাকায় লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা। ফকিরহাটে মোট ৪৬ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এছাড়া কয়েকটি শিল্প প্রতিষ্ঠানও রয়েছে এ উপজেলায়। ফলে প্রতিদিন গড়ে সাড়ে ১৮ মেগওয়ার্ট বিদ্যুতের চাহিদা রয়েছে ফকিরহাটে। কিন্তু চাহিদার তুলনায় মাত্র ৩০ ভাগ বিদ্যুৎ পাচ্ছেন তারা। এতে বাধ্য হয়ে এলাকাভেদে লোডশেডিং করতে হচ্ছে।
ফকিরহাটে মঙ্গলবার (৬ জুন) ১৮.৫ মেগওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ ছিল মাত্র ৭.৮ মেগওয়াট বিদ্যুৎ। ফলে উপজেলার প্রায় সবখানেই লোডশেডিং ছিল। পল্লী বিদ্যুতায়ন বোর্ড মুলত পিডিবি থেকে বিদ্যুৎ পেয়ে থাকে। বর্তমানে সরবরাহ কম থাকায় গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ দিতে পারছেন না বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
উপজেলার মানসা বাজার সংলগ্ন এলকার বাসিন্দা ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক মান্না দে জানান, গত সোমবার তাদের এলাকায় গড়ে ১৬ ঘন্টা লোডশেডিং ছিল। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত লোডশেডিং থাকায় ঘুমাতে পারেন নি। এলাকার শিশু ও বয়স্করা গরমে অসুস্থ্য হয়ে পড়ছেন। জ্বর-শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভূগছেন তারা।
উপজেলার শ্যামবাগাত গ্রামের গৃহীনি রিনা বেগম জানান, দিন-রাত গড়ে ১২ থেকে ১৩ ঘন্টা বিদ্যুৎ থাকে না। ছোট ছেলে মেয়ে নিয়ে খুবই কষ্ট হয়। অন্যদিকে তাপদাহে তীব্র রোদের মধ্যে খেটে খাওয়া মানুষেরা বেশি বিপদে আছে বলে জানান একাধিক ভ্যান চালক। লোডশেডিংয়ের কারণে বাজারের অনেক ব্যবসায়ী দোকান রেখে বাইরে ছায়াযুক্ত এলাকায় বসে হাত পাখার বাতাস খেতে দেখা যায়।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের বিছানায় শুয়ে হাতপাখা দিয়ে বাতাস করতে দেখা যায়। অনেককে আবার গরমে সীট থেকে নেমে ফ্লোরে পাটি পেতে শুয়ে থাকতে দেখা গেছে।
লোডশেডিংয়ের বিষয়ে ফকিরহাট পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-মহাব্যবস্থাপক আহসানুল করিমের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION