1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে’ - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে’

  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৫৫৫ জন পঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আজকের শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুর আজন্ম লালিত সোনার বাংলা গড়ে তুলবে। জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশুনার পাশাপাশি সামাজিক সচেতন মানুষ হিসেবে বড় হতে হবে।’

শনিবার (১ জানুয়ারি ) কাহারোল উপজেলার বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানবিক মূল্যবোধ, অন্যের প্রতি শ্রদ্ধাশীল, সহমর্মিতা, যুক্তিবাদিতা ও দেশপ্রেমের গুণাবলীতে শিক্ষার্থীদের সমৃদ্ধ হতে হবে। তোমাদের মেধার আলো দিগ-দিগন্তে ছড়িয়ে দিয়ে গোটা দেশকে আলোকিত করবে, এটাই আমাদের প্রত্যাশা।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল থানার ওসি রইস উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহাজান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজমুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION