1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - Bangladesh Khabor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ভাসমান ‘এলএনজি’ স্টেশন স্থাপন করা হবে: রবিউল আলম মৎস্য খাতে অবদানে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন জাতীয় পদক কোটালীপাড়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্যপক্ষের উদ্বোধন গাইবান্ধায় ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমির হামজার গাড়িতে হামলা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৮৯৫ জন পঠিত
 কুষ্টিয়া প্রতিনিধি !!! শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রলির ধাক্কায় মকবুল হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (০৯ জুন) সকাল ৭টার দিকে ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড়-মওলাহাবাসপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন মওলাহাবাসপুর শিকদারপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে এবং তিনি পাকশী পারমানবিক বিদ্যুৎকেন্দ্রর শ্রমিক ছিলেন।
ভেড়ামারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)  মজিবুর রহমান জানান, মোটরসাইকেল যোগে মকবুল হোসেন পাকশী পারমানবিক বিদ্যুৎকেন্দ্র কর্মস্থলে যাচ্ছিলেন। ক্ষেমিরদিয়াড়-মওলাহাবাসপুর সড়কে স্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মকবুল হোসেন রাস্তায় ছিটকে পড়লে ট্রলির চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হোন। তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি  ময়নাতদন্তের জন্যে  কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION