1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগ, স্বজনদের পিটুনিতে হাসপাতালে যুবক গোপালগঞ্জ জেলা শহরের যানজট নিরসনে ইজিবাইক ও মোটরচালক-মালিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির বাউফলে বসতঘরের পেছনে গাঁজার ৩ গাছ, আটক ১ গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকদের অবসরভাতা পেতে ভোগান্তি, মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে এক দিনে ৯ জনের মৃত্যু

চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা

  • Update Time : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৭৫০ জন পঠিত

বাংলাদেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে ১৪৪২ হিজরি সালের রমজান মাস শুরু হবে। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে তারাবি নামাজ আদায় ও শেষ রাতে সাহরি খেয়ে বুধবার প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে অনুষ্ঠিত এ বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান সভাপতিত্ব করেন। সভা থেকে ১৪৪২ হিজরি সালের রমজান মাস ও লাইলাতুল কদরের তারিখ ঘোষণা করা হয়।

এদিকে মালয়েশিয়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে গতকাল সোমবার (১২ এপ্রিল) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। ফলে দেশগুলোতে মঙ্গলবার থেকে রোজা শুরু হয়। ইসলামিক বিধান অনুযায়ী রমজানের চাঁদ দেখা যাওয়ায় গত সোমবার দিবাগত রাতে সাহরি খেয়ে মঙ্গলবার রোজা রাখছেন ওইসব দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ওইসব দেশের পরদিনই বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION