1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ২৮ লাখ ৫৯ হাজার ছাড়াল - Bangladesh Khabor
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক কুষ্টিয়ার দৌলতপুরে হত্যা মামলা তুলে না নেওয়ায় সাক্ষীর ওপর হামলার অভিযোগ “আমি সেবক, এমপি বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ” : ড. মাসুদ, এমপি পল্লী সেবা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর সঞ্চয়ী গ্রাহকদের ভোগান্তি চরমে আড়াইহাজারে ৪ জনকে কুপিয়ে আহতের ঘটনায় গ্রেফতার ১ গোপালগঞ্জে বাজার মনিটরিং -এ নেতৃত্ব দিলেন নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবর অ্যাটর্নি জেনারেল পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেখতে চায় আইনজীবী ও জেলাবাসী সংসদ বসতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে যথাযোগ্য মর্যাদায় গোপালগঞ্জে অগ্নিবীনা শিল্প ও সাহিত্য সংসদ এর উদ্যোগে ভাষা দিবস পালিত রূপগঞ্জে মাহে রমজান উপলক্ষে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ২৮ লাখ ৫৯ হাজার ছাড়াল

  • Update Time : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৫০৫ জন পঠিত

কোভিড-১৯ মহামারীর থাবায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ৬৭৬ জন। আর সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৫৯ হাজার ৩০৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৫৭ লাখ ৪০ হাজার ২৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৫ লাখ ৬৮ হাজার ৫১৩ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ৩ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ১২৬ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৫৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩০ হাজার ২৯৭ জনের। তবে মৃত্যু বিবেচনায় মেক্সিকোর অবস্থান তৃতীয়।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ অবস্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৫০৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬৫৫ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION