পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলায় মোবাইল কোর্টের তিতাসের অভিযানে ৩৪০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
১৫ জুলাই বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ঝাউগড়া, কৃষি ইন্সটিটিউট সংলগ্ন, সত্যবান্দি উদয়ন বোর্ড মিল সংলগ্ন এলাকায় ২৮০ টি বাড়ির ৩৪০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা, ও আড়াইহাজার জোনের ম্যানেজার প্রকৌশলী রায়হান কবির এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
প্রতিটি অবৈধ লাইন সম্পুর্ন উচ্ছেদ অপসারণকরত বিতরণ লাইনের উৎস পয়েন্ট হতে কিল করা হয়।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply