1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঘুষের ৩৭ লাখ টাকাসহ পুলিষের হাতে আটক গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল   - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী আড়াইহাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ২৭০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা, ঠিকাদারি প্রতিষ্ঠানের সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে ৪ টি চুনা কারখানা গুড়িয়ে ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ‘বিগত সরকারের অবহেলার কারণে হাম উদ্বেগজনক আকারে দেখা দিয়েছে’ সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি ‘৮ হাজার ৯৯টি ক্যাডার পদশূন্য, দ্রুত নিয়োগের পরিকল্পনা’

ঘুষের ৩৭ লাখ টাকাসহ পুলিষের হাতে আটক গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল  

  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৮৯ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধায় ঠিকাদারের কাছ থেকে নেওয়া কমিশনের টাকা বহনকালে গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে ৩৭ লাখ টাকাসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় তার গাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়। রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে নিজ বাড়িতে টাকা নেওয়ার পথে তিনি পুলিশের হাতে ধরা পড়েন।
নাটোর জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, নিয়মিত তল্লাশির সময় ছাবিউল ইসলামের গাড়ি থামিয়ে চেক করা হয়। এতে পাওয়া যায় ৩৭ লাখ টাকা।
 তিনি এসব টাকার বৈধ উৎস সম্পর্কে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ঠিকাদারদের কাছ থেকে কমিশন বাবদ এই টাকা সংগ্রহ করেছিলেন।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION