1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মানহানি মামলা - Bangladesh Khabor
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শুভ জন্মদিন, মোস্তাক আলী মিলন আমরা সব ধর্মের মানুষকে সমানভাবে দেখি, একই রকম ভালোবাসি: প্রধানমন্ত্রী সংবিধান সংস্কার নয়, সংশোধন হয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কোটালীপাড়ায় মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিলেন ওসি রিয়াদ মাহমুদ সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে ফলের গাছ কেটে ফেলে ও কুপিয়ে আহত ১ তারেক রহমানের গুম অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তে কারো প্রভাব আছে কি? প্রশ্ন হাসনাতের জয়পুরহাট জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজ করার আশ্বাস প্রতিমন্ত্রী আব্দুল বারীর পলাশবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালো অসহায় পরিবার কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু: মোট আক্রান্ত শিশুর মৃত্যুর সংখ্যা-৪ দেশে জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মানহানি মামলা

  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৬১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক ইনকিলাবের সম্পাদক এএম বাহাউদ্দীন এবং বিশেষ প্রতিবেদক সাইদ আহমেদের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার নোমান গ্রুপের ব্যবস্থাপক মুরাদুল ইসলাম ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নোমান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে ১ সেপ্টেম্বর উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর প্রতিবেদন প্রকাশ করে ইনকিলাব। প্রতিবেদনে নোমান গ্রুপের চেয়ারম্যানকে ব্যাংক লুটেরা আখ্যায়িত করে নোমান গ্রুপ ঋণের নামে ২৮০০০ কোটি টাকা হাতিয়েছেন বলে মিথ্যা, মানহানিকর অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনে নোমান গ্রুপ ৪৬২ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারকে শত শত কোটি টাকা ডোনেশন দিয়েছে, তিতাস গ্যাস থেকে অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে, জার্সি বদলাচ্ছে নূরুল ইসলাম, অনেক মানুষ গুম করা হয়েছে। এসব ছাড়াও অসত্য, কাল্পনিক, মানহানিকর অভিযোগ আনা হয়।

এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি ও আইনি নোটিশ দেওয়ার পরও ভুল স্বীকার করেনি দৈনিক ইনকিলাব। ফলে সুনাম রক্ষার্থে আইনি পদক্ষেপ নিয়েছে নোমান গ্রুপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION