1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢামেক মর্গে পড়ে আছে শিশুসহ ৫ মরদেহ, খোঁজে আসছেন না কেউ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারের হঠকারী সিদ্ধান্ত দেশের ব্যাংক ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলছে: গোলাম পরওয়ার সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন তৌহিদ হোসেন ১৫ ইউনিটের চেষ্টায় কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে বিয়ের আশ্বাসে ডেকে নিয়ে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সাবেক স্বামী কোটালীপাড়ায় চাঁদা চেয়ে ব্যর্থ হয়ে হামলা, গুরুতর আহত বিএনপি পরিবারের সদস্য বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢামেক মর্গে পড়ে আছে শিশুসহ ৫ মরদেহ, খোঁজে আসছেন না কেউ

  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৩৫৬ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে শিশুসহ ৫টি মরদেহ পড়ে আছে। অগ্নিকাণ্ডের ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখনো এই পাঁচ মরদেহের খোঁজে কেউ আসেননি।

এই পাঁচ মরদেহের মধ্যে ৩ বছর বয়সি এক শিশু ও ৩৫ বছর বয়সি এক নারী এবং তিনজন পুরুষ রয়েছেন; যাদের খোঁজ করতে হাসপাতালে এখনো কেউ আসেননি বলে জানা গেছে।

জরুরি বিভাগে মর্গের দায়িত্বে থাকা আলমগীর হোসেন জানান, গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে যে কয়েকটি মরদেহ এসেছে, সেগুলোর মধ্যে বেশ কয়েকটি শনাক্ত করে স্বজনরা নিয়ে গেছেন। তবে এখন পর্যন্ত ৫টি মরদেহের সন্ধানে কেউ আসেননি। তাদের খোঁজে কেউ না আসায় পরিচয় শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। এর মধ্যে ছোট্ট একটি শিশু রয়েছে। যাকে দেখে আমাদেরও খারাপ লাগছে। কে এই শিশু। এখনো তার পরিবারের কেউ শিশুটির অবস্থান কিংবা খোঁজ নিতে আসছেন না কেন?

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION