1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশের উদ্ধারকারী দল - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা সোনারগাঁয়ে মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন ইকবাল হাসেন সোনারগাঁয়ে নয়াপুরে সামুরাই জাপানি ভাষা একাডেমি শুভ উদ্বোধন কোটালীপাড়ায় খাল দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জয়পুরহাটে অটো ছিনতাই করতে গিয়ে চালককে গলা কেটে হ’ত্যা বাউফলে নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: সেলিমা রহমান স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশের উদ্ধারকারী দল

  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৪২ জন পঠিত

ডেস্ক রিপোট : তুরস্কে ভূমিকম্প কবলিতদের মানবিক সহায়তা দিতে ও উদ্ধার কাজ চালাতে বাংলাদেশের উদ্ধারকারী দল দেশটির উদ্দেশ্যে রওনা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, গত ৬ ফেব্রুয়ারি সিরিয়া এবং তুরস্কের পূর্বাচলে গাজীন্তেপ প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। আকস্মিক এ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, স্থাপনা ধ্বংস এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে নাগরিক সুবিধাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজে সহায়তার জন্য তুরস্ক সরকারের বাংলাদেশ সরকারের কাছে অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা গাজীন্তেপ প্রদেশে উদ্ধারকাজ ও চিকিৎসা সুবিধা দেওয়ার লক্ষ্যে আজ বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ৪৬ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল বিমান বাহিনীর সি-১৩০ বিমানযোগে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

dhakapost

ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজার গ্রুপের নীতিমালার আলোকে ২৪ জন সেনাসদস্য এবং ১২ জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যের সমন্বয়ে ৩৬ সদস্যের আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম প্রয়োজনীয় সরঞ্জামসহ গমন করছে। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১০ সদস্য বিশিষ্ট সেনাবাহিনীর দুটি মেডিকেল টিম প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য গমন করছে।

বাংলাদেশ সরকারের এই পদক্ষেপকে তুর্কি সরকার আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী ও তুর্কি সশস্ত্র বাহিনীর মধ্যে এ ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION