1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক, প্রধানমন্ত্রীর অনন্য সৃষ্টি: স্বরাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক চক্রান্তকারীরা চায় না কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জন করুক: রিজভী ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত ১৭ বছর সরকার জাতিকে মেধাশূন্য করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে ছিল: এস এম জিলানী কোটালীপাড়ায় ‘ইউনূস গংয়ের ফাঁসি চাই’ পোস্টার লাগানোর সময় ছুরিসহ যুবক আটক বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুইজনের কারাদণ্ড; মুচলেকায় হস্তান্তর দুইজন মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক, প্রধানমন্ত্রীর অনন্য সৃষ্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৪৩৪ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সৃষ্টি। তার সাহসেই এ ধরনের সেতু তৈরি করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বুধবার (২২ জুন) দুপুরে জয়পুরহাট পুলিশ লাইন্স স্কুল মাঠে শহীদ পুলিশ সুপার মুক্তিযোদ্ধা নজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুলের নামকরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, একমাত্র তার পক্ষেই সব কিছু সম্ভব। শেখ হাসিনার হাজারো উদ্যোগের মাঝে এই সেতু অনন্তকাল আওয়ামী লীগের উন্নয়নের নজির হয়ে থাকবে। মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভাগ্য এতো ভাল যে, একজন মুক্তিযোদ্ধার নামের স্কুলে তোমরা পড়তে পারছো।

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আঃ বাতেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। পরে সার্কিট হাউস মাঠে জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস, জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION