1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটের লখপুর অজ্ঞান পার্টির এক সদস্য আটক - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

ফকিরহাটের লখপুর অজ্ঞান পার্টির এক সদস্য আটক

  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৫২২ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাটে প্রতারনার মাধ্যমে নগদ টাকা ও স্বর্ণালোংকার হাতিয়ে নেওয়ার অপরাধে আবুল কালাম খান (৫৪) নামের একজন প্রতারককে স্থানীয় জনতা কর্তৃক আটক করে পুলিশে সোর্পাদ করা হয়েছে।

রবিবার দুপুরে লখপুর ইউনিয়নের খাজুরা ৩নং ওয়ার্ডে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বরিশাল জেলার গৌরনদী উপজেলার তরকির চর এলাকার মৃতঃ আব্দুল করিম খানের পুত্র প্রতারক আবুল কালাম খান ও মরদারীপুর জেলার কালকিনি এলাকার দিপু শেখ (৫০) খাজুরা ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম এর স্ত্রী ফাতেমা বেগমের বাড়িতে যায়।

এসময় উক্ত দু’প্রতারক মানতের সিন্নির চাউল দাবী করেন। তখন তিনি চাউল দিলে সেই চাউলে আগুন ধরিয়ে দিয়ে নানা কথা বলতে থাকেন এবং বোতলে পানি আনার অনুরোধ করেন। সে সময় তিনি বোতল ভরে পানি আনলে সেই পানি পড়া খেতে দিলে তা খেয়ে গৃহবধু অসুস্থ্য হয়ে পড়লে তার কানের স্বর্নের দুটি দুল ও নগদ ১০,১০০টাকা নিয়ে দুপ্রতারক পালিয়ে যায়।

এসময় গৃহবধুর চিৎকারে স্থানীয় লোকজন দু’কিলোমিটার ধাওয়া করে প্রতারক আবুল কালাম খান-কে আটক করলেও অন্য প্রতারক স্বর্ণালোংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে প্রতারক আবুল কালাম খান-কে ইউনিয়ন পরিষদের মাধ্যমে মডেল থানা পুলিশের কাছে সোর্পাদ করা হয়। প্রতারক ঘটনার সত্যতা স্বিকার করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION