1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বন্যা দুর্গতদের পাশে সেনাপ্রধান সফিউদ্দিন - Bangladesh Khabor
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর জাইকা বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী: মির্জা ফখরুল ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জুলাই দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট অধ্যাপক আবুল কাসেমের জানাজা সোমবার নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ওয়ান-টু-থ্রি’ বলেই নামানো হচ্ছিল গাছ, শেষ মুহূর্তে সরে যেতে না পেরে প্রাণ গেল আশ্রম সেবায়েতের নারী সাংবাদিকের সঙ্গে আলিঙ্গন, যা বললেন মেসি

বন্যা দুর্গতদের পাশে সেনাপ্রধান সফিউদ্দিন

  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৩৭৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: সিলেট-সুনামগঞ্জসহ সারাদেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় বহু সেনা সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মকভাবে চেষ্টা চলছে। সেনাবাহিনী, সরকারের সব অর্গান চেষ্টা করে যাচ্ছে।

রবিবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেনাপ্রধান।

জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ জানান, দুর্গম এলাকাগুলো থেকে পানিবন্দি মানুষকে উদ্ধার করতে সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। তারা চিকিৎসা ও খাদ্য সহায়তাও দিচ্ছে পানিবন্দি মানুষকে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় এখনও অনেক সেনাসদস্যকে স্ট্যান্ডবাই করে রাখা হয়েছে।

সেনাপ্রধান বলেন, সিলেট ও সুনামগঞ্জে যারা কাজ করছেন তাদের আর কীভাবে আমরা সহযোগিতা করতে পারি, সেনাসদর থেকে আমরা কি করতে পারি, তা জানতেই এখানে এসেছি। আমরা কুমিল্লা, ময়মনসিংহ, সাভার ও ঢাকা ক্যান্টনমেন্ট থেকেও ফোর্স পাঠাচ্ছি, নানা সরঞ্জামাদি পাঠাচ্ছি।

তিনি আরও বলেন, বন্যার নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে যাবে। সেসময় জনদুর্ভোগ কমাতে সেনাবাহিনীর পরবর্তী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী।

বন্যা উপদ্রুত এলাকায় সেনা সদস্যদের সর্বোচ্চ ত্যাগের মনোভাব নিয়ে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। বলেন, আমাদের সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবিলা করতে হবে। সবাই সহযোগিতার মনোভাব না দেখালে আমরা পিছিয়ে যাব।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ সেনাসদস্যদের মাধ্যমে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছে। এ ব্যাপারে সেনাপ্রধান বলেন, পুরো বিষয়টি সমন্বয় করে ত্রাণ সহায়তা পৌছে দেওয়া হবে বানভাসী মানুষের কাছে।

সেনাপ্রধান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল শিক্ষার্থীও সিলেটে এসে আটকা পড়েছিল। সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করেছে।

তিনি বলেন, আমার ব্যক্তিগত উপস্থিতি এটাই নির্দেশ করে যে এই পরিস্থিতিকে সেনাবাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION