1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সেনাপ্রধানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিওএ’র শ্রদ্ধা - Bangladesh Khabor
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রী জয়পুরহাটে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসআরবি-৫ ‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান করি’ সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় তিনদিনের লালন স্মরণোৎসব শুরু হচ্ছে কাল শুরু হলো শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ গোপালগঞ্জে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ঢাকা রেঞ্জ ডিআইজি বাউফলে ৮০০ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

সেনাপ্রধানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিওএ’র শ্রদ্ধা

  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৪৪২ জন পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) নতুন কমিটি।

শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর নেতৃত্বে নির্বাহী কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ সময় কমিটির মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিওএ সভাপতি এস এম শফিউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে যেসব কর্মসূচি হাতে নেয়া হয়েছিল কোভিডের কারণে তা সবকিছু করা সম্ভব হয়নি বলে সেটা ২৬ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এমন সময়ে এই কমিটির দায়িত্ব গ্রহণ একটা বিশেষ তাৎপর্যপূর্ণ।

বিশেষ এ সময়ে কমিটির দায়িত্ব পাওয়ায় নিজেদের ভাগ্যবান মনে করে সেনাপ্রধান আরো বলেন, এই সময়ে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমরা সত্যি ভাগ্যবান মনে করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু জাতির পিতাই নন, উনি কিন্তু নিজেও একজন ভালো খেলোয়াড় ছিলেন। খেলাধুলার প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল। যতদিন জীবিত ছিলেন তিনি কিন্তু এটা প্রদর্শন করেছেন। আজ তার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে সত্যি নিজেদের ভাগ্যবান মনে করছি।

তিনি আরো বলেন, আমরা আগেও বলেছি, এই কমিটি আগের চেয়ে ভালো কিছু করতে চায়। ইনশাল্লাহ আমরা সেটা করে দেখাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION