1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের ১৪০ সদস্য - Bangladesh Khabor
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরেকটি জাহাজ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু: আক্রান্ত শিশুর মৃত্যুর সংখ্যা ৭ জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল সোনারগাঁয়ে ৫ টি চুনা কারখানা ধ্বংস কোটালীপাড়ায় পুকুরের পানিতে মিললো ১ ব্যারেল ডিজেল শুভ জন্মদিন, মোস্তাক আলী মিলন আমরা সব ধর্মের মানুষকে সমানভাবে দেখি, একই রকম ভালোবাসি: প্রধানমন্ত্রী সংবিধান সংস্কার নয়, সংশোধন হয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কোটালীপাড়ায় মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিলেন ওসি রিয়াদ মাহমুদ সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে ফলের গাছ কেটে ফেলে ও কুপিয়ে আহত ১

শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের ১৪০ সদস্য

  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৩০১ জন পঠিত

পুলিশের ১৪০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে বামাকোর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খানের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (বিএএনএফপিইউ) চতুর্থ রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মো. স্নিগ্ধ আখতারের নেতৃত্বে অষ্টম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড প্ল্যানি) মো. হায়দার আলী খান ও ইউএন অ্যাফেয়ার্স (অপারেশনস) উইংয়ের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান।

২০১৩ সাল থেকে বিএএনএফপিইউ-১, এমআইএনইউএসএমএ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালির বামাকোতে বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

২০১৭ সাল থেকে মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় দায়িত্ব পালন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION