1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকা থেকে বিদায় নিচ্ছেন আর্ল মিলার - Bangladesh Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর বাউফলে সৌদি পাঠানোর নামে প্রতারণা ; ১৫-২০ জনের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ; দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে স্মরণ করা হলো ‘৩৬ জুলাই’ বন্দর বিক্রি হয়নি, সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে: বাণিজ্যমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে : ছাত্রদলের সদস্য সচিব নিশাত মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

ঢাকা থেকে বিদায় নিচ্ছেন আর্ল মিলার

  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৩৮৯ জন পঠিত

তিন বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বিদায় নিচ্ছেন আর্ল রবার্ট মিলার। ঢাকা থেকে তিনি শিগগিরই বিদায় নেবেন।

২০১৮ সালের ১৮ নভেম্বর বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন মিলার। এরই মধ্যে তিনি বিদায়ী বৈঠক শুরু করেছেন।

কয়েকদিন আগে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর সঙ্গে বিদায়ী বৈঠক করেছেন তিনি।

এসব বৈঠকে ঢাকা-ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বার্তা দিয়েছেন। ঢাকায় আসার আগে আফ্রিকার দেশ বতসোয়ানায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন মিলার।

তিনি সে সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হন। মিলার বতসোয়ানায় দায়িত্ব পালনের আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মার্কিন কনস্যুলেটে কনসাল জেনারেল ছিলেন।

মিলার যুক্তরাষ্ট্র সরকারের হয়ে ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো, মিয়ামি ও বোস্টনে কাজ করেছেন। ভারত, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও এল সালভেদরের মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন মিলার।

এদিকে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মিলারের স্থলাভিষিক্ত হচ্ছেন পিটার ডি. হাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত ৯ জুলাই বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক পিটার হাসকে মনোনয়ন দেন।

গত বছরের ২০ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত পিটার হাস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION