1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অপ্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা দেবেন না: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক ও জামাতের সাবেক আমির চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত এসএসসিতে ফেল করাদের জন্য সুখবর নেই এ বছর ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করায় শিক্ষিকার নামে অপপ্রচার বাউফলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্যে প্রেস কনফারেন্স রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ লক্ষহীন মানুষ, মাঝি ছাড়া নৌকার মত: এমপি জিলানী বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলে আটক, ৭ জনের কারাদণ্ড

অপ্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা দেবেন না: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী

  • Update Time : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৫০৫ জন পঠিত

রোগীদের অপ্রয়োজনীয় ও অযথা স্বাস্থ্য পরীক্ষা না দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ অনুরোধ জানান।

তিনি বলেন, রোগীদের চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালগুলোতে সীমাবদ্ধতা রয়েছে। স্বাস্থ্যসেবায় ৬০ ভাগ টাকা রোগীর পকেট থেকে খরচ করতে হচ্ছে। এর মধ্যে ওষুধের খরচই বেশি। এর মধ্যে যদি রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা করানো হয়। এতে রোগীদের খরচ বাড়ছে। তাই চিকিৎসকদের প্রতি অনুরোধ, রোগীদের অযথা পরীক্ষা দেবেন না।

জাহিদ মালেক বলেন, দেশে সরকারি হাসপাতালগুলোতে রোগীরা বিনামূল্যে সেবা পান। তবুও দেশ থেকে অনেকেই বিদেশে চিকিৎসার জন্য যান। সেক্ষেত্রে দেশের তুলনায় ১০ গুণ বেশি খরচ হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থা আগের চেয়ে এখন অনেক ভালো। হার্টের বাইপাস অপারেশন কোনো না কোনো হাসপাতালে হচ্ছে। কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা হচ্ছে। তবে, আমাদের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হওয়া দরকার। ক্যানসার, কিডনি ও হার্টের চিকিৎসায় আরও উন্নতি দরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION