1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইউপিতে নৌকা প্রতীকেই থাকবে: কাদের - Bangladesh Khabor
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি দল গঠন, শিগগিরই দিল্লিকে জানাবে ঢাকা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী আ.লীগের মিছিল, গ্রেফতার ২৪ আসামি রিমান্ডে রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত ; পানিবন্দী ৫০ হাজার মানুষ কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২ গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ

ইউপিতে নৌকা প্রতীকেই থাকবে: কাদের

  • Update Time : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৫৪৫ জন পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চতুর্থ ও পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নৌকা প্রতীকেই থাকবে।তবে কিছু জায়গায় প্রতীক নাও থাকতে পারে।

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘কটূক্তি’ এবং শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের ​প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার বক্তব্যের ব্যাপারে তাকে দল থেকেআত্মপক্ষ সমথর্নের সুযোগ দেয়া হয়েছে। সভায় সেটি পড়ে শুনিয়েছি। সবাই তার ব্যাপারে বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। সবার মতামতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যারা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী হয়েছেন তাদের ব্যাপারে আগের মতোই ব্যবস্থা নেয়া হবে। যারা তাদের মদদ দিয়েছেন তাদেরকেও শাস্তি পেতে হবে। কোনো জেলা-উপজেলার নেতা এমনকি জনপ্রতিনিধি হলে তাকেও ছাড় দেয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION