1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঈদকে ঘিরে বগুড়ায় পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা - Bangladesh Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাড়ল স্বর্ণের দাম ‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের বাউফলে ৬৫ মন্দিরে দুর্গাপূজার চাল বিতরণ জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি বাউফলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি-বদলি বাণিজ্যের অভিযোগ রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের বিষয় কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

ঈদকে ঘিরে বগুড়ায় পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

  • Update Time : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৪৯১ জন পঠিত

বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া, 

বগুড়ায় ঈদকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি চালাচ্ছে পুলিশ। শহরে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) সহ সাদা পোষাকে স্পেশাল ব্রাঞ্চ ডিএসবি কাজ করছে।

 

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদের নেতৃত্বে শহর জুড়ে চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি চলছে।

 

পুলিশ সূত্র জানায়, ঈদকে ঘিরে পুরো শহর নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। শহরে বড় বড় মার্কেট আছে এমন ৮টি স্থানে একজন এসআই সহ একটি করে টিম কাজ করছে। ৪টি জীপ গাড়ির মাধ্যমে মহাসড়ক সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পেট্রোল টিম টহল দিচ্ছে।

 

পুলিশ সূত্র আরও জানায়, থানা ও পুলিশ লাইন্স পুলিশের ওই সব কাজের পাশাপাশি ৯টি পুলিশ ফাঁড়ি নিজ নিজ এলাকায় চেকপোস্ট সহ ২টি করে টিম এলাকাগুলোতে পেট্রোলিং করছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২টি টিম শহরে মটর সাইকেল যোগে পেট্রোল সহ বিভিন্ন স্থানে চেকপোস্ট ও তল্লাশি চালাচ্ছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, ঈদকে ঘিরে আমরা নিরাপত্তা জোরদার করেছি যাতে কোন অপ্রীতিকর কিছু না হয়। ঈদের পরের দিন পর্যন্ত আমাদের এমন নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION