1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে একদিনে করোনা শনাক্তে নতুন রেকর্ড, মৃত্যু ৬৩ - Bangladesh Khabor
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি ‘৮ হাজার ৯৯টি ক্যাডার পদশূন্য, দ্রুত নিয়োগের পরিকল্পনা’ বিমা খাতকে একটি শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোয় আনতে হবে: তথ্যমন্ত্রী জয়পুরহাটে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫ ; ট্রাক চালক আটক গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড মন্ত্রীদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে রাখার অনুরোধ প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

দেশে একদিনে করোনা শনাক্তে নতুন রেকর্ড, মৃত্যু ৬৩

  • Update Time : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৬৭৪ জন পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত সাত হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

দেশে এখন পর্যন্ত ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯ হাজার ৪৪৭ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (০৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (সিডিসি) এবং রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুন ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৭টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৬৩০টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ০২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ২৫৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION