1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় কালবৈশাখী ঝড়ে এক ব্যবসায়ী নিহত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা সোনারগাঁয়ে মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন ইকবাল হাসেন সোনারগাঁয়ে নয়াপুরে সামুরাই জাপানি ভাষা একাডেমি শুভ উদ্বোধন কোটালীপাড়ায় খাল দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জয়পুরহাটে অটো ছিনতাই করতে গিয়ে চালককে গলা কেটে হ’ত্যা বাউফলে নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: সেলিমা রহমান স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

কুষ্টিয়ায় কালবৈশাখী ঝড়ে এক ব্যবসায়ী নিহত

  • Update Time : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৭১৩ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় কালবৈশাখী ঝড়ে টিনে কাটা পড়ে রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (০৪ এপ্রিল ) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর গ্রামের সাদ মন্ডলের ছেলে। সে পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন। শশীধরপুর গ্রামের বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী জানান, রবিউল ইসলাম ভেড়ামারা আড়ত থেকে পেঁয়াজ কিনে বাড়ি ফিরছিলেন। পথে ঝড়ের কবলে পড়লে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনের নিকট একটি দোকান ঘরে আশ্রয় নেয়। এ সময় কালবৈশাখী ঝড়ে পাশের দোকান ঘরের চালা থেকে টিন উড়ে রবিউল ইসলামের ঘাড়ের আঘাত হানলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে রবিউল ইসলাম নামে এক সবজি ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন বলেন, ঝড়ে টিন উড়ে একজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION